অনৈতিক কাজ, জৈন্তাপুরে যুব মহিলা লীগ নেত্রীসহ আটক ১৯

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৯:৫১

সিলেটের জৈন্তাপুর অসামাজিক কাজে জড়ীত থাকায় সিলেট জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদক মীনারা চৌধুরীসহ ১৯ জনকে আটক করে পুলিশের হাতে দিয়েছে এলাকাবাসী। পুলিশ ২৬ আগস্ট আটককৃতদের আদালতে প্রেরণ করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ আগস্ট রবিবার দিবাগত রাতে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উপহার কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি বাসা থেকে জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদক মীনারা চৌধুরী সহ ৩ নারী ও ১৬ পুরুষ আটক করে। পরে এলাকাবাসী রাত ১২টায় তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। 

আটককৃতরা হলেন- মাহতাব আহমদ  (২২), আলী হোসেন (৩৪), আলকাছ (২৭), শাকিল শাহ (৩৪),  সাজু (২৫), সানি আহমদ (২১), ইমন আহমদ (১৯), হৃদয় আহমদ (১৯), শোয়েব আহমদ (২১), মোস্তাকিন (১৯), রুহুল আমীন (২০), শাহিন আহমদ (২৪), জুনাইদ আহমদ (২২), ইমরান আহমদ (২২), আরিফ হোসেন (২১),  রাজু আহমদ (২১), মিনারা বেগম চৌধুরী (৩১) ও  লিমা বেগম (১৮) ও হেনা বেগম (৪৫)। 

আরও পড়ুন : বিমান দুর্ঘটনায় মৃত্যুতে পরিবার পাবে ১ কোটি ৪০ লাখ টাকা

আটককৃতদের ২৬ আগস্ট সকাল ১১টায় আদালতে প্রেরণ করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। অফিসার ইনচার্জ শ্যামল বনিক জানান- অসামাজিক কাজে জড়িত থাকায় এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমার নেতৃত্বে পুলিশ ফৌর্স ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করি। 

অপরাধ দমনে এলাকাবাসীর এমন সহযোগীতার কারনে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ইত্তেফাক/কেআই