স্মরণীয় পঙক্তি

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২০:৩১

কুকরের কাজ কুকুরে করেছে

কামড় দিয়েছে পায়;

তা’ বলে’ কুকুরে কামড়ানো কি রে

মানুষের শোভা পায়?’

                        উত্তম ও অধম, শেখ সাদী

 

আমাদের দেশে হবে সেই ছেলে কবে

কথায় না বড় হয়ে কাজে বড় হবে?

মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন

‘মানুষ হতেই হবে’ এই যার পণ।

          আদর্শ ছেলে, কুসুমকুমারী দাশ

 

চিরসুখী জন ভ্রমে কি কখন,

ব্যথিত বেদন বুঝিতে পারে?

কি যাতনা বিষে বুঝিবে সে কিসে

কভু আশীবিশে দংশনি যারে?

                             সুখী দুঃখীর দুঃখ বুঝে না, ঈশ্বরচন্দ্র গুপ্ত