১৩ বছরে দেশীদশ

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২০:৪৬

২০০৯ সালে যাত্রা শুরু হয়েছিল দেশীয় তাঁত ও কারুশিল্পীদের কাজ নিয়ে নিবিষ্টভাবে নিয়োজিত দশটি প্রতিষ্ঠানের একটি নতুন উদ্যোগ দেশীদশ। বাংলাদেশের ফ্যাশনশিল্প প্রসারে দেশীদশ নতুনধারার পথিকৃত্ হিসেবে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে এই শিল্পের সামগ্রিক পরিমণ্ডল। এরপর সময়প্রবাহে অতিবাহিত দশ বছর। শীর্ষ ১০টি ফ্যাশন হাউস :নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি হলো দেশীদশের সদস্য। যাদের উদ্দেশ্য দেশীয় কৃষ্টি, সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এদেশের তাঁত, কারু ও বয়নশিল্পের উন্নয়ন সাধন করা।

সম্প্রতি গুলশান শোরুমে দেশীদশের উদ্যোক্তারা মিলে কেক কেটে অনাড়ম্বরভাবে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং দেশীয় ফ্যাশনকে এগিয়ে নিতে সকলের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। দেশীদশের উদ্যোক্তারা জানান ১০ বছর পূর্তির প্রাক্কালে বসুন্ধরা সিটির দেশীদশ নতুন সাজে সাজবে। ক্রেতা সাধারণের স্বাচ্ছন্দ্যের দিকে খেয়াল রেখে নতুনরূপে তৈরি হবে বসুন্ধরা সিটি দেশীদশ।