রে সি পি-১

মজাদার সালাদ

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২০:৫১

সু ই ট  অ্যা ন্ড  সা ও য়া র  ফ্রু ট স  সা লা দ

উপকরণ :আম আধা কাপ, আনারস আধা কাপ, পাকা পেয়ারা আধা কাপ, সবুজ আপেল আধা কাপ, নাশপাতি আধা কাপ, কলা আধা কাপ, আনার আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ২ চা চামচ, মেয়োনিজ বা টকদই আধা কাপ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, বিট লবণ আধা চা চামচ, লবণ পরিমাণমতো, লেটুসপাতা ৩/৪টি, ভাজা মরিচ গুঁড়া সিকি চা চামচ (ইচ্ছা)।

প্রণালি :সব রকম ফল কিউব করে কেটে নিন। এবার লবণ ও বিট লবণ বাদে উপরের সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে ফ্রিজে রাখুন। এবার পরিবেশন পাত্রে লেটুসপাতা বিছিয়ে ফলের মিশ্রণে লবণ ও বিট লবণ ছড়িয়ে চামচ দিয়ে নেড়ে লেটুস পাতার উপর ঢেলে পরিবেশন করুন মজাদার সুইট অ্যান্ড সাওয়ার ফ্রুটস সালাদ।

প টে টো  সা লা দ

 

 

উপকরণ :সিদ্ধ আলু ২ কাপ (ছোট টুকরা করা), ডিম সিদ্ধ ২টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, লাল ক্যাপসিকাম কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মেয়োনিজ আধা কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সিরকা ১ টেবিল চামচ, লেটুস পাতা প্রয়োজনমতো, সবুজ ক্যাপসিকাম কুচি ১ টেবিল চামচ।

 

প্রণালি :পেঁয়াজ মিহি কুচি করে ১ টেবিল চামচ সিরকায় ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার ১টি ডিম মোটা কুচি করে কেটে রাখুন। অন্য একটি ডিম স্লাইস করে রাখুন। তারপর উপরের অন্য সব উপকরণ একসাথে মেখে ফ্রিজে রাখুন। পরিবেশনের সময় লেটুস পাতার উপর সালাদ রেখে ডিমের স্লাইস দিয়ে পরিবেশন করুণ।