রাজাপুরে নিজঘরে মিলল প্রবাসীর স্ত্রীর লাশ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:১২

রাজাপুর উপজেলার দক্ষিণ সাঁতুরিয়া গ্রামে রিমা বেগম (২৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। শুক্রবার সকালে নিজঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। রিমা বেগম উপজেলার রোলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে ও দক্ষিণ সাঁতুরিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠির জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠিয়েছি এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছি। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শ্বাসরোধে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যা না আত্মহত্যা বিষয়টি পরিষ্কার হবে।