বঙ্গবন্ধু সাফারি পার্কের উন্নয়নে

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:২৮

বঙ্গবন্ধু সাফারি পার্ক আমাদের দেশের একটি সমপদ। এখানে প্রাণীদের অভয়ারণ্য নিশ্চিত করতে আরো যা যা করণীয় তা সরকারের করা প্রয়োজন বলে মনে করি। ডাক্তার, প্রয়োজনীয় জনবল, প্রশাসনিক অন্যন্য সম্পূূর্ণ সক্ষমতা এবং প্রাণীদের খাবার দেওয়ার প্রক্রিয়া ও খাবারের মান যাচাইয়ে উন্নত কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না তা সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগকেও ভাবতে হবে। বিশেষ করে লোকবল ও ডাক্তার সংকট এখানে প্রবল বলে জানা যায়। যেহেতু বঙ্গবন্ধু সাফারি পার্কটি ভাওয়াল ও মধুপুর গড় বেষ্টিত, সুতরাং এখানে ভাওয়াল গড় গবেষণাগার তৈরি করে গজারি গাছের কৃত্রিম প্রজননের ব্যাপারে ও এ বনের ভেতর প্রাণীদের নির্ভয় বাসযোগ্য করার জন্য কার্যক্রম বাড়ানো প্রয়োজন বলে মনে করি। ভাওয়াল গড়ের বিলুপ্ত প্রাণী সংরক্ষণেও সাফারি পার্কেও ভূমিকা আরো বাড়ানো প্রয়োজন। এ ব্যাপারে আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ একসঙ্গে কাজ করলে ভালো সমাধান আসবে বলে আশা করি।

সাঈদ চৌধুরী

শ্রীপুর, গাজীপুর