এল পি গ্যাসের দাম

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:২৮

উত্পাদন খরচের চেয়ে দ্বিগুণেরও বেশি দামে রাজশাহীতে এল পি গ্যাস সিলিন্ডার বিক্রি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাহক। বিপুল লাভবান হচ্ছে এল পি গ্যাস উত্পাদক প্রতিষ্ঠানগুলো। সরকার কর্তৃক এল পি গ্যাসের দাম বেঁধে দেওয়ার কথা থাকলেও অজানা কারণে তা থেমে আছে। এখন যে যা পারছে সেইভাবেই গলা কাটা দামে গ্রাহকদের অর্থ লুট করছে। এল পি গ্যাসের দাম বেশি হওয়ায় রাজশাহীর অনেকে গাছের খড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করছে। এতে গাছ কমে পরিবেশের ওপর হুমকি তৈরি হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এল পি গ্যাসের দাম নিয়ন্ত্রণের জন্য বিনীত আবেদন জানাচ্ছি।

নাসিফ

উপশহর, রাজশাহী