ভারতের রানাঘাট স্টেশনে গান করেন রানু মণ্ডল। তার সেই গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এখন পুরো ভারতজুরে পরিচিত তিনি। লোকে তাকে ‘রানাঘাটের রানু’ নামে চেনেন। সেই রানু মন্ডল এবার বলিউডে। হিমেশ রেশামিয়ার সঙ্গে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির জন্য প্লে-ব্যাক করলেন।
এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয়ও করেছেন হিমেশ। হিন্দি এই সিনেমার ‘তেরি মেরি, তেরি মেরি কাহানি’ গানেই খোদ সঙ্গীত পরিচালকের সঙ্গে গলা মেলালেন রানু। তাঁর কাছে এখন অনেক গানের অফার আসছে। রানু অনায়াসে গেয়ে ফেলেন ‘পন্না কি তমান্না হ্যায় কে হীরা মুঝে মিল যায়ে’ ও ‘ইক প্যায়ার কা নগমা হ্যায়’-এর মতো গান। একমাসে আগের ভাইরাল ভিডিওর ভিওয়ের সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে।
