শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক আটক

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:৫৮

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জ উপজেলার কানসাট শাপলা সিনেমা হল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব। আটক যুবক হলো- উপজেলার দুলর্ভপুরের এম হোসেনের পুত্র ওয়াসিম আলী।

র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কানসাট শাপলা সিনেমা হল সংলগ্ন একটি আমের আড়ত ঘরের ভেতরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ ওয়াসিমকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।