অলিম্পিক ভিলেজ নির্মানের জন্য আজ সোমবার মাদারীপুরের শিবচর এবং ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রতিনিধিদলসহ তিন উপজেলার শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা। প্রায় ২ হাজার একর জায়গার উপর এ অলিম্পিক ভিলেজ নির্মান হওয়ার কথা রয়েছে।
এ সময় ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাদিরুল আহমেদ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বাড়িতে একটি বৈঠকেও মিলিত হন। সেখানে প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সম্ভাব্য প্রকল্প এলাকা ঘুরে দেখেন তারা।
ইত্তেফাক/এএম
