রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ফলক উন্মোচন এবং ফিতা কেটে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
রুয়েটের উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সাইদুর রহমান খান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রুয়েট রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বঙ্গবন্ধু কর্নার স্থাপন কমিটির সভাপতি ও ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন বাচ্চু, রুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শামীমুর রহমান, অফিসার সমিতির সভাপতি দিলীপ কুমার ঘোষ, বঙ্গবন্ধু কর্নার স্থাপন কমিটির সদস্য সচিব ও অফিসার সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
