ঢাকা-স্টুডেন্ট ও পুলিশ অ্যানগেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২৩:৩৭

গতকাল রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’-এর অধীনে ‘ঢাকা স্টুডেন্ট ও পুলিশ অ্যানগেজমেন্ট’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় এক্সপ্রেশানস্ লিমিটেড এই সেমিনারটি আয়োজন করে। দেশপ্রেম ও ধর্ম, আন্তর্জাতিক সম্পর্ক, র্যাডিক্যালাইজেশন ও কাউন্টার র্যাডিক্যালাইজেশন, বাংলাদেশে পুলিশী কার্যক্রম, ধর্মীয় সম্প্রীতি ও অসহিষ্ণুতার মতো এমন ৬টি বিষয় সেমিনারটির আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল। পূর্বে অনুষ্ঠিত ওয়ার্কশপটিতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা যা শিখেছিল এই সেমিনারটির মাধ্যমে মূলত সেসব বিষয় তারা আগত অতিথিদের সামনে তুলে ধরেন। কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকেই এমন কিছু প্রকল্প উপস্থাপন করেন যা তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয় এবং শহরে প্রয়োগ করতে চান।

বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট-এর জেষ্ঠ্য এসিপি ওয়াহিদুজ্জামান নূর, গাজী টেলিভিশন-এর প্রধান সম্পাদক ইশতিয়াক রেজা, প্রখ্যাত অভিনেতা ফেরদৌস আহমেদ এবং বিশিষ্ট্য নারীনেত্রী এবং লেখক মালেকা বেগম সেমিনারে অতিথি এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।