আজ মাইজভাণ্ডারীর ওরশে আখেরি মোনাজাত

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২৩:৩৮

আজ ২৭ আগস্ট মঙ্গলবার ত্বরিকায়ে মাইজভাণ্ডারিয়ার বৈশ্বিক রূপদানকারী, শায়খুল ইসলাম হযরতুল আল্লামা শাহ্সুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) অষ্টম বার্ষিক ওরশ শরিফের আখেরি মোনাজাত। হুজুর কেবলার দুই দিনব্যাপী ওরশ শরিফ গতকাল সোমবার থেকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরিফে শুরু হয়েছে। এ বুজুর্গ মহাসুফি সাধকের ওরশ শরিফকে কেন্দ্র করে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত যানবাহন নিয়ে হাজার হাজার ভক্ত-জনতা ইতিমধ্যে মাইজভাণ্ডার দরবার শরিফে সমবেত হয়েছে। মঙ্গলবার ওরশ শরিফের শেষ দিনে আন্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়া গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কুরআন, খতমে গাউছিয়া শরিফ, রওজায় নতুন গিলাফ চড়ানো, আলোচনা, ওয়াজ ও মিলাদ মাহফিল। রাতে বিশ্ব শান্তি, সর্বমানবতার কল্যাণ ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন হুজুর কেবলার স্থলাভিষিক্ত খেলাফতপ্রাপ্ত আওলাদ ও দরবার শরিফের সাজ্জাদানসীন হযরত শাহ্সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী আল্-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।