শোক সংবাদ

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২৩:৪০

ডক্টর শেখ মাকসুদ আলী

১৯৫৯ ব্যাচের প্রাক্তন সিএসপি ডক্টর শেখ মাকসুদ আলী গত রবিবার সকালে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। স্বাধীনতাপূর্ব সময়ে তিনি লাহোরে সিভিল সার্ভিস অ্যাকাডেমিতে উপ-পরিচালক ছিলেন এবং তদানীন্তন বাঙালি সিএসপি অফিসারদের তিনি ছিলেন অভিভাবক। ১৯৭১ সালে যুক্তরাজ্যে পিএইচডি গবেষণাকালে তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ১৯৭২ সালে বাংলাদেশে প্রত্যাবর্তনের পর তিনি অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে যোগ দেন। ডক্টর শেখ মাকসুদ আলীর জ্যেষ্ঠপুত্র ডক্টর শাফিন হাসান আলী ২৭ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এলে তার জানাজার সময় জানানো হবে। তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের মর্চুয়ারিতে রাখা হয়েছে।