ক্যাপসন নিউজ

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০০:৩২

 

ভারতের শিল্পী সুখময় মজুমদারের ১০ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে গ্যালারি কসমসে। গতকাল সোমবার রাজধানীর কসমস সেন্টারের ‘কসমস আতেলিয়ার’-এ প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী নিসার হোসেন ও কনকচাঁপা চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন কসমস গ্যালারির সহকারী নির্বাহী পরিচালক রামিসা মেলক্স।