সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১১:৫১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের নিহত হয়েছেন। নিহতরা হলেন- নজরুল (৪০) ও জারজিদ হোসেন (৩৫)। তারা উভয়েই স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।

এলাকাবাসী জানান, উপজেলার নন্দন পার্ক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকালে সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় দুইজন নিহত হন। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

সালনা কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, নন্দন পার্ক এলাকায় টাঙ্গাইলগামী শাহ সিমেন্টের মিকচার মেশিনের গাড়ির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিক নিহত হন।

ইত্তেফাক/আরকেজি