ফুলবাড়ীতে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটায় উপজেলা বড়ভিটা ইউনিয়নে বড়লই এলাকা থেকে এসআই মহুবর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাদের হাতেনাতে আটক করে। তারা হলেন- উপজেলার বড়ভিটার ইউনিয়নের বড়লই গ্রামের মৃত আসমত আলীর ছেলে শাহারুল হক (৪৫) একই গ্রামের শাহাদোতের ছেলে আব্দুল কাদের ব্যাপারী (৫৬), মৃত আকবরের ছেলে ছাইফুল ইসলাম হক (৫৬), মৃত ইসমাইলের ছেলে শহিদুল ইসলাম (৩২) ও আব্দুল রাজ্জাকের ছেলে রাওফুল ইসলাম (২৭)।
ইত্তেফাক/আরকেজি
