এক সঙ্গে নিজের দুই বান্ধবীকে বিয়ে করলেন যুবক

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৫:৪৮

অতীতে রাজা-মহারাজাদের একই সঙ্গে দুই বিয়ে করার কথা গল্পের বইতে বা রূপকথার গল্পে বহু বার শোনা গিয়েছে। কিন্তু বর্তমান সমাজে একই সঙ্গে একই দিনে একই সময়ে দু’টি বিয়ে করা কি সম্ভব? এবার ঘটলো অন্যরকম এক ঘটনা। ভালোবেসে কেই কষ্ট পাক এটা অনেকেই মেনে নিতে পারেন না। তাইতো এক সঙ্গে দুই বান্ধবীকেই বিয়ে করলেন এক যুবক।

ভালবাসেন দু’জনকেই। তাই কাউকেই দুঃখ দিতে মন সায় দিচ্ছিল না। কী আর করার? একইসঙ্গে দুই বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন এক যুবক। অবশ্য প্রেমিকের এই সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি সহমত পোষণ করেছেন দুই বান্ধবীও।

আরো পড়ুন: দাবানল নেভাতে সাহায্যের প্রস্তাব ব্রাজিলের প্রত্যাখ্যান

‘ভাইস মিডিয়া’র রিপোর্ট থেকে জানা গেছে, কোনও বান্ধবীকেই দুঃখ দিতে চান না বলেই এমন কাজ করেছেন ওই ব্যক্তি। বিবাহবাসর বসেছিল ইন্দোনেশিয়ার কালিমন্তনের এয়ারতরপে। দুই স্ত্রীকে ভালমতো দেখভাল করার প্রতিশ্রুতিও দিয়ে তিনি।

প্রসঙ্গত, বহুগামিতা ইন্দোনেশিয়ায় নতুন কিছু নয়। দেশের আইন মেনেই একসঙ্গে ৪জন স্ত্রী রাখতে পারেন একজন পুরুষ। তবে সকলকে ভালমতো দেখভাল করতে পারলেই কোন সমস্যা নেই।

ইত্তেফাক/বিএএফ