উখিয়া থানা পুলিশ সোমবার মধ্য রাতে পালংখালী এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রশিদ আহম্মদের ছেলে আনিছ মিয়াকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
উখিয়া থানার এস আই আব্দুল খালেক জানান, এস আই রিমন ও সঙ্গীয় ফোর্সসহ তার বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ১৯৮৯ সালে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
ইত্তেফাক/এমআই
