রাইজিং এইড ফাউন্ডেশন এর উদ্যেগে মাদারীপুরের শিবচরে বন্দরখোলা ও চরজানাজাত ইউনিয়নে বন্যা ও নদী ভাঙন কবলিত পরিবারগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দিনব্যাপী চরজানাজাত ইউনিয়নে এ জরুরি সেবা প্রদান করা হয়। গত সোমবারও (২৬ আগস্ট) দিনব্যাপী বন্দরখোলা ইউনিয়নে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী প্রধান অতিথি হিসাবে স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত থেকে বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করেন।
এছাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আল নোমান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোকাদ্দেস, উপজেলা স্বেচছাসেবক লীগের সহসভাপতি জহির চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বন্দরখোলা ইউনিয়নের সেক্টর কমান্ডার মো. খায়রুজ্জামান খান, বন্দরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম বেপারী, মতিন বেপারী, রাইজিং এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুল আলম বিপ্লব, ইলিয়াছ আহম্মেদ চৌধুরী কলেজের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পরে মুনির চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত বন্দরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম বাবুল শিকদারের কবর জিয়ারত করেন।
রাইজিং এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুল আলম বিপ্লব বলেন, শিবচরের কয়েকটি ইউনিয়ন নদী ভাঙন কবলিত হয়। এ বছর বন্যায় চরাঞ্চলের ৩টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বিগত দিনের বিভিন্ন কর্মসূচির বক্তব্যে এই সকল মানুষের পাশে দাঁড়াতে বলেছেন বিত্তবানদের। রাইজিং এইড ফাউন্ডেশন বাংলাদেশের অনাচে কানাচের নিপীড়িত মানুষের সেবায় নিয়োজিত থাকে। বিকন ফার্মাসিউটিক্যালস কোম্পানি সহযোগিতা করে এই কার্যক্রমকে।
ইত্তেফাক/এমআই
