ব্র্যাক ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর ব্যাংকটির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের স্থলাভিষিক্ত হবেন। স্যার ফজলে হাসান আবেদ ব্যাংকটির চেয়ারপারসন ও পরিচালনা পর্ষদের দায়িত্ব থেকে থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিচালনা পর্ষদের এই পরিবর্তন ২৬ আগস্ট ২০১৯ থেকে কার্যকর হয়। —প্রেস বিজ্ঞপ্তি
