সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৪২

সীতাকুণ্ডে ডিবি পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ দুই ডাকাতসহ পুলিশ চার ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় ডাকাতদের কাছে থেকে চারটি বন্দুক কার্তুজসহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার সময় সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় পাহাড়ের গহীন জঙ্গলে একদল অস্ত্রধারী ডাকাত অবস্থানের খবর গোপন সূত্রে জানতে পেরে চট্টগ্রাম উত্তর অ্যাডিশনাল এসপি মছিউদ্দৌলা রেজার নেতৃত্বে ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি চালালে পুলিশও পালটা গুলি করে। আটক গুলিবিদ্ধ ডাকাতরা হলো— দক্ষিণ সলিমপুর গ্রামের মো. বাবুল প্রকাশ পিস্তল বাবুল প্রকাশ ইসহাক, আব্দুল বারেক প্রকাশ পেয়ারু, এছাড়া একই গ্রামের মো. ফাহিম ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। চট্টগ্রাম ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হোসেন বলেন, ‘ডাকাতরা আমাদের ওপর গুলি চালালে আমরাও ১২ রাউন্ড গুলি চালাই এবং চার জন ডাকাতকে অস্ত্রসহ আটক করি।’