বঙ্গবন্ধুর হাতেই বাঙালির হাজার বছরের স্বাধীনতার স্বপ্নপূরণ -------- ড. হারুন-অর-রশিদ

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৪৬

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বাঙালি সত্তার শ্রেষ্ঠ প্রতিনিধি। বাংলা ও বাঙালির মুক্তির প্রশ্নে বঙ্গবন্ধু নিজেকে এমনভাবে একাত্ম বা উত্সর্গ করেছিলেন, যেমনটি পূর্বে আর কারো ক্ষেত্রে দেখা যায়নি।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশ বাঙালির স্বতন্ত্র জাতিসত্তার সর্বোচ্চ রাজনৈতিক রূপ। বঙ্গবন্ধু স্বাধীন বাঙালি জাতির জনক ও বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। কিন্তু তার এ অমর কীর্তি ও সৃষ্টির জন্য সর্বাগ্রে তাকে হতে হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। অন্যভাবে, চিন্তাচেতনা, গঠনে, মননে, অনুভবে, আন্দোলন-সংগ্রামে ও লক্ষ্যে তিনি হয়েছেন বাঙালি সত্তার দিশারী। তার হাত ধরেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির হাজার বছরের স্বাধীনতার স্বপ্নপূরণ হয়।’

গতকাল মঙ্গলবার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার ২০১৯’ অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর বাঙালি সত্তা’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন মাননীয় উপাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক মেজবাহ-উস-সালেহীন।—প্রেস বিজ্ঞপ্তি