মতলবে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৪৪

টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নূরেই আলম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ২৭ আগস্ট বিকাল সাড়ে ৫টায় মতলব পৌরসভার বোয়ালিয়া এলাকার দাস বাড়িতে এ ঘটনা ঘটে। নূরেই আলম উপজেলার মাছুয়াখাল গ্রামের মুজিবুর রহমানে ছেলে।  

আরও পড়ুন: হেঁয়াকোয় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, পড়শি চাচা গ্রেপ্তার

নিহতের ছোট ভাই আল আমিন বলেন, 'ঘটনার দিন আমার ভাই বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দিলিপ চন্দ্র দাসের বাড়িতে ঠিকাদার ছগির উদ্দিনের মাধ্যমে টাইলসের কাজ করতে যান। কাজ করার সময় টাইলস কাটার যন্ত্রের বৈদ্যুতিক তার জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই সময় তার সহযোগীরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্ত্যবরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করে।'

ইত্তেফাক/নূহু