কেরানীগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:২৮

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া গুইটা এলাকায় মঙ্গলবার সুস্মিতা রানী মণ্ডল (১৪) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক  মৃত্যু হয়েছে। তবে আশ্রয়দাতা পিসির দাবি, সে আত্মহত্যা করেছে। 

মডেল থানার এসআই রেজাউল আমিন বর্ষণ দুপুরে নিহতের লাশ পিসি রাজলক্ষ্মীর বাসা থেকে উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠান।

সুস্মিতা পিসির বাড়ি থেকে থানার কলাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত। সুস্মিতার পিতার নাম প্রাণলাল মণ্ডল। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার ভাঙ্গাভিটা এলাকার বাসিন্দা।