লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪০ অভিবাসী নিহতের আশঙ্কা

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০০:২৬

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ৪০ জন অভিবাসী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। লিবিয়ার কোস্টগার্ড ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা একথা জানায়। লিবিয়া কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব গাসিম জানান, একশিশুসহ অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার দূরে লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর খোমস থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। ৬৫ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এদের বেশিরভাগই সুদানের নাগরিক। নৌকাতে ভূমধ্যসাগর পাড়ি দিতে যাওয়া প্রায় ১০০ জন অভিবাসী ছিলেন।