নেত্রকোনার মোহনগঞ্জের আওয়ামী লীগ নেতা, সাবেক গণ পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর একান্ত সহচর, মরহুম ডা. আখলাকুল হোসাইন আহমেদের ৭ম মৃত্যুবাষিকী আজ ২৮ আগস্ট বুধবার।
এ উপলক্ষে মরহুমের পৌর শহরের দৌলতপুর বাসভবনে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, মরহুমের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, শোক র্যালি ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। পরে বিকালে মরহুমের স্মরণে আলোচনা সভা অনুষ্টিত হবে।
আরও পড়ুন: গাংনীতে দুই পক্ষের ২০ বছরের কোন্দলের অবসান
ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম জানান, সভায় সভাপতিত্ব করবেন মরহুমের মেজো ছেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ বিভাগের নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান।
ইত্তেফাক/নূহু
