খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিদা বেগম (৫০) নামের এক ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। বুধবার (২৮ আগস্ট) ভোরে তিনি মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
খুমেক হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌঁনে ৮টার দিকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শাহিদা বেগম খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে রোগে ভুগছিলেন। ডেঙ্গু ছাড়াও তিনি ডায়াবেটিকস ও লিভাররোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।
আরও পড়ুন: ডা. আখলাকুল হোসাইন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় দুজন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/নূহু
