নেত্রকোনায় মোটরসাইকেল চাপায় মসজিদের ইমাম নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৪:৪৫

নেত্রকোনা সদর উপজেলার দিগজান বাটালী ভিটা গ্রামের মসজিদের ইমাম মোঃ আব্দুল্লাহ ( ৫৫) বুধবার দুপুর ১টায় মোটরসাইকেল চাপায় নিহত হয়েছেন। তিনি বারহাট্টা উপজেলার মৃত মসরব খানের পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ মসজিদের সড়ক পার হচ্ছিলেন এ সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ব্যাপারে নেত্রকোনা থানায় মামলা হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জ হাসপাতালে দুই যুগ ধরে অপারেশন বন্ধ

নেত্রকোনা থানার ওসি মোঃ তাজুল ইসলাম বলেন, 'গুরুতর আহত মোটর বাইক চালককে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।'

ইত্তেফাক/নূহু