নান্দাইল উপজেলায় বুধবার বিদ্যুতের তারে জড়িয়ে পৃথক ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন- আবু সিদ্দিক (৫৫) ও ফজলুল রহমান (৬০)।
এলাকাবাসী জানান, বুধবার সকালে উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের শাইলধরা গ্রামের মৃত চাঁনফর আলীর ছেলে আবু সিদ্দিক তার ফসলি জমিতে কাজ করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। তার জমির পাশে একটি পোল্ট্রি ফার্মে বন্য প্রাণি থেকে রক্ষার জন্য বেড়ায় বৈদ্যুতিক তার সংযোগ দেয়া ছিল। অসাবধানতাবশত ওই বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, উপজেলার পংকরহাটি গ্রামের মৃত মনির হোসেনের পুত্র ফজলুর রহমান স্থানীয় একটি ফিশারিতে কাজ করতে গেলে রাতের বেলায় বিদ্যুতের তার ফিশারির পানিতে পড়ে তিনি মারা যান। পরে সকালে স্থানীয় লোকজন ফিশারি থেকে তার লাশ উদ্ধার করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত পৃথক ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
ইত্তেফাক/আরকেজি
