বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সাবান তৈরির কাঁচামাল জব্দ এবং কারখানায় কর্মরত দুই জন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মালিক সাকিল মিয়া পলাতক। সাজাপ্রাপ্তরা হলো—আব্দুস সালাম ও মো. কাজল মিয়া।
