শিবালয়ে অবৈধ কারখানাকে জরিমানা ও সিলগালা

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:১৬

ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া ফেরিঘাট সংযোগ রাস্তার উথলী মোড়ে অবৈধভাবে গড়ে ওঠা একটি কারখানা বুধবার সকালে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ কে ট্রেডিং নামে ঐ কারখানায় ব্যাটারি পুড়িয়ে সিসা সংরক্ষণ ও বিক্রির দায়ে মালিককে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়া আগামী তিন দিনের মধ্যে কারখানার সকল বর্জ্য ও চিমনি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।