পলাশে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:১৭

পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব রেললাইনের পাশ থেকে  জয় চন্দ্র দাস নামে এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ঝুলন্ত অবস্থায় তার লাশ রেললাইনের পাশের একটি গাছে দেখতে পেয়ে পলাশ থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা।

জয় চন্দ্র দাস বরাব নারায়ণ দাসের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। জয় বরাব থেকে মাছের ব্যবসা করতেন। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনার পরেশ চন্দ্র দাসের ছেলে।

নরসিংদী জিআরপি পুলিশ ফাঁড়ির এস আই ফিরোজ আহমেদ জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে পলাশ থানার এস আই মাহবুবুর রহমান হামিদ মৃত ব্যবসায়ীর লাশ জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করেন।