হাজীগঞ্জে ১১ মাসে ৬০ মোবাইল ফোন উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:১৭

গত ১১ মাসে ৬০টি মোবাইল ফোন উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এসব চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন। মোবাইল ফোনগুলো উদ্ধারের সঙ্গে রয়েছে অনেক ব্যতিক্রমী ঘটনা। এ ঘটনাগুলোকে সমাধান করে মোবাইল ফোনগুলো মালিকের হাতে তুলে দিয়েছে পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে অতিরিক্ত জুডিশিয়াল ম্যজিস্ট্রেট, পৌরসভার মেয়রসহ সাংবাদিকদেরও রয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মোবাইল ফোন উদ্ধার করার জন্য যে সকল প্রযুক্তি ব্যবহার করা হয়, তা থানা পর্যায়ে দেওয়া হলে আরো দ্রুত অনেক অপরাধ কমিয়ে আনা ও মোবাইল চোর দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।