কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বাহারছড়ায় আব্দুল করিম নামে এক দিনমজুর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে আহত হন আব্দুল করিম।
পুলিশের তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনার ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে আসামিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নিহত ব্যক্তি দুই ছেলে ও দুই মেয়েসহ চার সন্তানের জনক।
