মেসির ফেরায় আরো দেরি

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:২৩

কাফ মাসলে চোটের কারণে বার্সেলোনার হয়ে মৌসুমের শুরুর দুই ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের আগে যখন দলীয় অনুশীলনে নেমেছিলেন তিনি তখন ধারণা করা হচ্ছিল হয়তো দ্বিতীয় ম্যাচেই ফেরা হচ্ছে তার। কিন্তু ঘরের মাঠের ম্যাচটিতে তাকে দলে রাখেননি কোচ আর্নেস্তো ভালভার্দে। এখন স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে, আগামী শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচেও খেলবেন না তিনি। বার্সা কর্তৃপক্ষ জানাচ্ছে, মেসিকে নিয়ে বাড়তি সতর্কতার কারণেই তাকে নিয়ে তাড়াহুড়ো করছে না দলটি। ম্যাচটির পরই আছে ১৪ দিনের আন্তর্জাতিক ফুটবলের বিরতি। এরপর ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে ভালভার্দের শিষ্যরা।  সেই ম্যাচ দিয়েই দীর্ঘ বিরতি শেষে মাঠে ফিরবেন বার্সেলোনা অধিনায়ক।