বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ দুই দিনব্যাপী সামার অ্যাথলেটিকসের আসর বসতে যাচ্ছে। সামার অ্যাথলেটিকসকে কেন্দ্র করে সেনাবাহিনীর সদস্যরা খুব সক্রিয়। তাদের সহযোগিতায় এবার অ্যাথলেটরা লড়াই করবেন। খুব সাজানো গোছানো ভেন্যু প্রস্তুত করেছে সেনাবাহিনী। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু এবং সভাপতি এ এস এম আলী কবির জানালেন, সেনাবাহিনী গত ১০ দিন ধরে কাজ করে দিনরাত পরিশ্রম করে একটা সুন্দর জায়গায় এনে দাঁড় করিয়েছে।
ফেডারেশন কর্মকর্তারা অ্যাথলেটদের প্রতিশ্রুতি দিলেন এবার ইলেকট্রনিকস স্কোর বোর্ড ব্যবহার করা হবে। পিস্তলও ব্যবহার করা হবে। আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘সবগুলো খেলা ফটোফিনিশিংয়ে হবে।’ আর সভাপতি আলী কবির বলেছেন, ‘ইলেকট্রনিক টাইমিং সিস্টেম যে কোনো সময় নষ্ট হতে পারে। কিন্তু এটা ধরে কারো সুযোগ নেয়া উচিত না।’
নতুন নির্বাচিত কমিটি ঈদুল আজহার আগে নির্বাচিত হয়েছে। প্রথম সামার অ্যাথলেটিকস নিয়ে কর্মকাণ্ড শুরু করল। সভাপতি আলী কবির বললেন, ‘আমরা কখনো কোনো খেলার টাইমিং পরিবর্তন করিনি। টাইম মতো করার চেষ্টা করেছি।’ সাধারণ সম্পাদক বললেন, ‘ক্রীড়াবিদরা চেয়েছিলেন ছুটি নিতে। কিন্তু আমরা দেখেছি, ছুটি দেয়া হলে নির্ধারিত সময়ে সামার অ্যাথলেটিকস করতে পারব না।’ তিনি জানিয়েছেন এফিলিয়েটেড কাউন্সিলরদের কাছে চিঠি পাঠাব গত ৫ বছরের কার্যক্রম জানতে চাইব সেই সঙ্গে আগামী এক বছরের জন্য কি পরিকল্পনা নেয়া হয়েছে সেটাও জানাতে হবে। তিনি বলেন, ‘এমন অনেক জেলা আছে তারা ত্রিশ-চল্লিশ বছরেও অ্যাথলেটিকস করেনি।
