কিশোরগঞ্জে হত্যা মামলার ৮৮ আসামি কারাগারে

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২২:৫১

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ভরা গ্রামের শাহজাহান মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৮৮ জন আসামিকে বুধবার কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২১ আগস্ট সকালে একটি রাস্তাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ভরা গ্রামের শাহাজাহান মিয়া নিহত হন। এই ঘটনায় নিহতের ভাতিজা কাউসার মিয়া বাদী হয়ে ১০১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে মিঠামইন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে পুলিশ জুনায়েদ মিয়া নামের এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

ইত্তেফাক/জেডএইচ