কেরানীগঞ্জে বসুন্ধরা লেকে যুবকের লাশ

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২৩:২৬

গতকাল বুধবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বসুন্ধরা রিভারভিউ লেক থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার এসআই সাকলাতুল ইসলাম জানান, এলাকাবাসীর দেওয়া তথ্যমতে দুপুরে লেক থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরনে ছিল ছাই রঙের প্যান্ট ও কালো হাফ হাতা গেঞ্জি। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বুধবার দুপুরে অপমৃত্যু মামলা হয়েছে।