একজন পরিবেশকর্মীকে বাঁচাতে এগিয়ে আসুন

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২৩:২৮

রায়গঞ্জের স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন মুক্তজীবনের সাধারণ সম্পাদক বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্য পাখী সংরক্ষণে রাষ্ট্রীয় সনদপ্রাপ্ত জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে নিবেদিতপ্রাণ কর্মী মো. খোরশেদ আলম (৬৩) দুরারোগ্য প্রোস্টেড ক্যানসারে আক্রান্ত।

তিনি বগুড়ার সন্ধানী জেনারেল হাসপাতালে পুরুষ ওয়ার্ডের ৬ নম্বর বেডে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের (সার্জারি) প্রধান সহকারী অধ্যাপক ডাক্তার মো. রেজাউল করিমের চিকিত্সাধীন রয়েছেন। খোরশেদ আলমকে বাঁচাতে তার জরুরি ভিত্তিতে অপারেশনের প্রয়োজন। এতে বিপুল পরিমাণ অর্থ দরকার যার সামর্থ্য তার নেই। সংকটাপন্ন ঐ পরিবেশকর্মীর অসহায় পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের হূদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আর্থিক সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ নম্বর- ০১৭১৮-৩২৯৪৮৭।