স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ-এর ওপর সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২৩:২৯

এক্সপ্রেশানস লিমিটেড-এর আয়োজনে সম্প্রতি রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’-এর অধীনে ‘ঢাকা স্টুডেন্ট ও পুলিশ এনগেজমেন্ট’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় এক্সপ্রেশানস লিমিটেড সেমিনারটি আয়োজন করে। দেশপ্রেম ও ধর্ম, আন্তর্জাতিক সম্পর্ক, র্যাডিক্যালাইজেশন ও কাউন্টার র্যাডিক্যালাইজেশন, বাংলাদেশে পুলিশি কার্যক্রম, ধর্মীয় সম্প্রীতি ও অসহিষ্ণুতার মতো ছয়টি বিষয় ওয়ার্কশপটির আলোচ্য সূচির অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন যেভিড ব্যালার্ড, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোক্সানা মালেক, এনডিসি, এক্সপ্রেশানস লিমিটেড-এর পরিচালক ও হেড অব এক্সপ্রেশানস সোশ্যাল, ত্রপা মজুমদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রকল্প পরিচালক এবং কমিউনিকেশন স্পেশালিস্ট টোনি মাইকেল গোমেজ, ধর্মীয় নেতা সুনন্দা প্রিয় ভিক্ষু এবং নারীনেত্রী ও বাংলাদেশ মহিলা পরিষদ-এর সভানেত্রী আয়েশা খানম সেমিনারে অতিথি এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি