প্রবীণ আইনজ্ঞ ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে গণফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকাল ৪টায় ঢাকা মহানগর গণফোরামের উদ্যোগে রাজধানীর আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হবে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
