সিলেটে ফিলিং স্টেশনে আগুন

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০০:১৫

নগরীর সোবহানীঘাটস্থ সুরমা সিএনজি কনভার্সন অ্যান্ড ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

সুরমা সিএনজি কনভার্শন অ্যান্ড ফিলিং স্টেশনের ম্যানেজার তারেক আহমদ  জানান, স্টেশনের কম্প্রেসার মেশিনে হঠাৎ করে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ৩টি ইউনিট দ্রুত ছুটে আসে।

আরও পড়ুন: সুইসাইড নোট রেখে কুমিল্লায় কলেজছাত্রের আত্মহত্যা

সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মুজিবুর রহমান  জানান, খবর পাওয়ার সাথে সাথেই  ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান

ইত্তেফাক/এমআরএম