হবিগঞ্জে নারী শ্রমিক ধর্ষণের শিকার

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৮:০২

হবিগঞ্জে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালক আব্দুর রশিদ (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৭ আগস্ট) ধুলিয়াখাল বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। আটক রশিদ সদর উপজেলার নিতাইরচক গ্রামের আব্দুস সামাদের ছেলে।

সূত্র জানায়, ওই নারী শ্রমিক দীর্ঘদিন ধরে অলিপুর এলাকায় প্রাণ কোম্পানিতে কাজ করে আসছেন। ঈদের ছুটিতে বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তিনি অলিপুর যাওয়ার জন্য আব্দুর রশিদের সিএনজিতে উঠেন।গাড়িটি পোদ্দার বাড়ি থেকে ধুলিয়াখাল বাইপাস সড়কে যাওয়ার পর একটি নির্জন স্থানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে রশীদ। ওইদিন রাত ১১টায় পাইকপাড়া বাইপাস সড়কে টহল পুলিশ তার চিৎকারে ঘটনাস্থল থেকে রশিদকে আটক করে। 

আরও পড়ুন: ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে উলিপুর, ব্যবস্থা নেয়নি পাউবো

ভিকটিমের মা জানান, তার মেয়েকে রশিদসহ আরও দুই যুবক ধর্ষণ করেছে। মেয়ের অবস্থা আশংকাজনক। 

সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী জানান, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

ইত্তেফাক/অনি