সীতাকুণ্ডে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় এমপির গাড়ি চালককে এক যুবক গুলি করে হত্যা করেছে। নিহতের নাম মোঃ শাহজাহান সাজু (৪৮)।
জানা যায়, বুধবার রাত ৯টায় স্থানীয় সাংসদ আলহাজ্ব মোঃ দিদারুল আলমের নিজস্ব পরিবহনের চালক মোঃ শাহজাহান সাজুকে এলোপাতাড়ি গুলি করে মোঃ মাসুম নামে এক যুবক। ঘটনার পর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান তিনি। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় চট্টগ্রাম লরি সমিতির সভাপতি মাঈন উদ্দিন জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যে খুনীকে গ্রেফতার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আরও পড়ুন: রাজারহাটে আবিষ্কার; পলিথিন পুড়িয়ে পেট্রোল, অকটেন, ডিজেল ও এলপি গ্যাস
এ ব্যাপারে মডেল থানার ওসি তদন্ত মোঃ শেখ শামীম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাজু হত্যার আসামি মাসুমকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু
