নাটোরের সিংড়ায় স্ত্রী কুলসুম বেগম (৩২) কর্তৃক স্বামী মিটুলের (২৮) লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের তেঘর গ্রামে এ ঘটনা ঘটে। তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলসুম বেগম একই ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের মকলেছের কন্যা। মিটুল তেঘর গ্রামের মোবারক হোসেনের ছেলে।
জানা যায়, আট মাস আগে গার্মেন্টসে চাকরির সুবাদে কুলসুমের সঙ্গে মিটুলের পরিচয় হয়। পরে দুজন ঢাকাতে বিয়ে করে ঘর-সংসার করছিলেন। সম্প্রতি তারা ঈদের ছুটিতে বাড়িতে আসেন। বাড়িতে এলে ছেলের চাইতে মেয়ের বয়স বেশি হওয়ায় কলহের সৃষ্টি হয়। শালিস বৈঠকের পর সংসার করতে থাকেন কুলসুম।
এদিকে কুলসুমের অভিযোগ, বাড়িতে এসে পরকীয়ায় জড়িয়ে পড়েন মিটুল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। বুধবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে কোনো এক সময় ব্লেড দিয়ে তার লিঙ্গ কেটে ফেলেন।
আরও পড়ুন: ডিসির আপত্তিকর সেই ভিডিও’র তদন্ত শুরু
সিংড়া থানার ডিউটি অফিসার এসআই পলাশ জানান, কুলসুমকে আটক করে জবানবন্দির জন্য নাটোর কোর্টে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/অনি
