দুবলাতীর

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৯:২৫

দুবলা-তীর ভাঙে তিস্তা ধরলা সোমেশ্বরী

দলবাজ বণিক জলজটে বিকাশ খোঁজে

দূরের নারী ম্যারাথন কষ্টে ভাসে 

দুধকুমারে বাড়ি বৃক্ষ গলাশি ডুবে

যেমন ডুবেছিল প্রাচীন নদী-সাগর, 

এখনো টেকসই সেই ডুবা-কাহিনি

ঢোলকলমির ধারে, ঠগতন্ত্রেরতালে ।