যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলনে যোগ দিচ্ছে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশন। ফোবানার আমন্ত্রণে অ্যাসোসিয়েশন সভাপতি মাহাতাবুর রহমান নাসিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিদিল যুক্তরাষ্ট্রে রওনা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন জাপানপ্রবাসী থাতেইয়ামা কবির ও কাজী সারোয়ার হাবিব, ওমানপ্রবাসী মো. ইয়াছিন চৌধুরী, প্রকৌশলী আশরাফ উর রহমান ও আবুল কালাম আজাদ, হংকংপ্রবাসী এম আর খান শাহীন, সুইডেনপ্রবাসী কাজী শাহ আলম জুন, কাতারপ্রবাসী আব্দুল আজিজ খাঁন, সিঙ্গাপুরপ্রবাসী ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আগামী ৩০ আগস্ট শুক্রবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে অ্যারিনা নাসাউ কলিসিয়ামে শুরু হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সর্ববৃহত্ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা)-এর তিন দিনব্যাপী এই সম্মেলন। —প্রেস বিজ্ঞপ্তি
