বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ তার গ্রাহকদের জন্য নিয়ে আসছে ‘লাখপতি ক্যাম্পেইন’। ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পেইনের আওতায়, গ্রাহকেরা প্রতি ২,৫০০ টাকা বা তার বেশি ক্যাশ-ইন করলে এবং পরে প্রশ্নের সঠিক উত্তর দিলে ১ লাখ টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ (অ্যামাউন্ট) টাকা আয় করতে পারবেন। ‘লাখপতি ক্যাম্পেইন’-এর সময় একজন গ্রাহকের প্রাপ্ত আয় তার অ্যাকাউন্টে ৭২ ঘণ্টা পর পৌঁছে যাবে। ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে নগদ-এর ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেইজে। গ্রাহক নিবন্ধনে ঝামেলাহীন প্রক্রিয়া নিশ্চিত করতে চলতি বছরের ২৬ মার্চ থেকে ডিজিটাল কেওয়াইসি নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে নগদ। এ প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রাহককে নগদ উদ্যোক্তার কাছে জাতীয় পরিচয়পত্র ও সিমসহ মোবাইল ফোন নিয়ে আসতে হবে। গ্রাহকের ছবি ও পরিচয়পত্রের তথ্য নির্বাচন কমিশনের ডাটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হবে। -প্রেস বিজ্ঞপ্তি
