শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৮৩তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কুদ্দুছ ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে গতকাল ‘হেপাটাইটিস বি ভেকসিনেশন প্রোগ্রাম’ শীর্ষক একটি বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মো. সিরাজুল হক
০০০০
শরিয়াহিভত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি সাতক্ষীরার পাটকেলঘাটায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পাটকেলঘাটা শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ঐ শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের খুলনার আঞ্চলিক প্রধান মো. আব্দুর রশিদ, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস এম নজরুল ইসলাম, পাটকেলঘাটা শাখার ব্যবস্থাপক মো. জাফর ইকবালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
